সংগৃহীত ছবি
জাতীয়

শেষ ধাপে ৩৪.৩৩ শতাংশ ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক : শেষ ধাপে ৬০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট পড়েছে ৩৩.৩৪ শতাংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন : প্রাকৃতিক সম্পদে উন্নয়ন করাই মূল লক্ষ্য

বুধবার (৫ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এ কথা জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৫ হাজার ১৪৬টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। মোট ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮৮২ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তিন পদে পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ হাজার ৮৯ কেন্দ্রের তথ্য পেয়েছি। এতে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ।

আরও পড়ুন : বেনজীর কোথায় সরকারের কাছে তথ্য নেই

তিনি বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ আজ মোট ২৮ জন গ্রেপ্তার হয়েছেন। ৯ জনকে বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধ করেছেন। ২১ জনকে জরিমানা করা হয়েছে। ভৈরব উপজেলায় একটা ঘটনা ঘটেছে। সেখানে একটা ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, সেটা খুলেও ফেলেছিল দুর্বৃত্তরা। ফলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

সিইসি বলেন, সহিংসতার কথা যদি বলি খুব মাইনর আহত হয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে। বরিশালে পাঁচজন আহত হয়েছে ওই ১১ জনের বাইরে। ওখানে একটু কোপাকুপি হয়েছে। খু্ব গুরুতর নয়। তবে মাইনরের চেয়ে একটু বেশি। নেত্রকোণার কেন্দুয়াতে একজন প্রিসাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল মেরেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। টোটাল জাল ভোটের ইনসিডেন্ট ঘটেছে পাঁচটি। ইভিএমে যেখানে ভোট হয়েছে, সেখানে কোনো ইনসিডেন্ট হয়নি।

আরও পড়ুন : স্মার্ট ডাক সেবা নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন, ২২টি উপজেলায় আগামী ৯ জুন ভোট হবে। ভোট শেষে পর্যালোচনা করব কেমন হলো। এসিড দিয়ে, লেবু দিয়ে অনেকে অমোচনীয় কালী আঙ্গুল থেকে তোলার চেষ্টা করেন। এমনি ওঠে না। নির্বাচনটা শান্তিপূর্ণ হচ্ছে। কোনো রকম মেজর সহিংসতা হয়নি। রাজনৈতিক বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করতে পারব না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা