সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৬০,৭৯৯ হজ্জযাত্রী

নিজস্ব প্রতিবেদক: হজ্জ পালনের জন্য ৫ জুন রাত ২টা ৫৯ সৌদি পৌঁছেছেন ৬০,৭৯৯ জন হজ্জযাত্রী। এখন পর্যন্ত মোট ১৫৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এ সময় সরকারি ব্যবস্থাপনায় ৪,১৫৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রী ৫৬,৬৩৪ জন।

আরও পড়ুন: প্রাকৃতিক সম্পদে উন্নয়ন করাই মূল লক্ষ্য

হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্যটি জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা হজ্জ অফিস এবং সৌদি আরব সূত্রে এই তথ্যটি জানিয়েছেন হেল্পডেস্ক।

হেল্পডেস্কের সূত্র মতে, এই পর্যন্ত সর্বমোট ১৫৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮১টি, সৌদি এয়ারলাইনসের ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ফ্লাইটের ৭৪.১ শতাংশ, আর মোট হজ্জযাত্রীদের মধ্যে ৭৩ শতাংশ এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন।

আরও পড়ুন: দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই

এই দিকে হজ্জ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ৩ জন। সর্বশেষ মদিনায় মাকসুদ আহমেদ (৬১) নামে ১ জন মারা গেছেন। চলতি হজ্জ মৌসুমে সৌদি আরবে ১ম বাংলাদেশি হিসেবে গত বুধবার (১৫ মে) মো. আসাদুজ্জামান নামে ১ হজ্জযাত্রী মারা যায়।

তার আগে, গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ এয়ারলাইনসের ১ম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ্জযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করেন। এরই মাধ্যমে চলতি বছরের হজ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। হজ্জের শেষ ফ্লাইট যাবে বুধবার (১২ জুন)।

আরও পড়ুন: স্মার্ট ডাক সেবা নিশ্চিত করতে হবে

এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ্জ পালনে সৌদি আরব যাবেন ৮৫,২৫২ জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৫৬২ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০,৬৯৫ জন। প্রতি ৪৪ জনের জন্য ১ জন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজ্জযাত্রীদের সাথে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী রবিবার (১৬ জুন) হজ্জ অনুষ্ঠিত হতে পারে। এই সময় হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজ্জযাত্রীদের ১ম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (২০ জুন) আর শেষ ফিরতি ফ্লাইট সোমবার (২২ জুলাই)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা