সংগৃহীত
জাতীয়

সৌদিতে আরও ১ হজ্জযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জ পালন করতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৬৭,১৩৮ জন হজ্জযাত্রী। হজ্জ পালন করতে গিয়ে শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে আরও ১ বাংলাদেশি হজ্জযাত্রীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট

শুক্রবার (৭ জুন) হ্জে সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্যটি জানানো হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে এই তথ্যটি জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যে, এই পর্যন্ত মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করে। এরই মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২,৫৮৮ জন হজ্জযাত্রী হজ্জে গিয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

চলতি বছরে হজ্জ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় ৯ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। সর্বশেষ মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে ১ জন মারা গেছেন। চলতি বছর হজ্জ মৌসুমে সৌদি আরবে ১ম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

গত (৯ মে)বৃহস্পতিবার বাংলাদেশ এয়ারলাইনসের ১ম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ্জযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এবং শেষ ফ্লাইট যাবে বুধবার (১২ জুন)।

আরও পড়ুন: আনার হত্যায় আ’লীগ নেতা আটক

এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ্জ পালনে সৌদি আরব যাবেন ৮৫,২৫২ জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৫৬২ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০,৬৯৫ জন। এ সময় প্রতি ৪৪ জনের জন্য ১ জন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজ্জ যাত্রীদের সাথে যাবেন।

হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা হলো ২৫৯টি। হজ্জযাত্রীদের ১ম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (২০ জুন) আর শেষ ফিরতি ফ্লাইট সোমবার (২২ জুলাই)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা