সংগৃহীত
জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ইসলাম (২১) নামে ১ যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) ভোর রাত ২ টায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুবককে গুলি করে হত্যা

নিহত ব্যক্তি, রাজধানী ঢাকার চকবাজারের বড়কাটারা এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের বন্ধু হৃদয় বলেন, নাঈম চকবাজার এলাকায় ১টি কসমেটিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। শুক্রবার মধ্যরাতে আমরা ২ বন্ধু চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়ার দিকে যাচ্ছিলাম। ঐ সময় আমি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলাম, ওই আমার পেছনে বসা ছিলো। এ সময় কলাপট্টি নামের স্থানে পেছন থেকে ১টি দ্রুতগতির মোটরসাইকেল আমাদেরকে ওভারটেক করলে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনই বাইক থেকে ছিটকে পড়ে নিরাপত্তা বেষ্টনীর সাথে ধাক্কা লেগে অচেতন হয়ে যাই। এরপর জ্ঞান ফিরে দেখি আমি ঢাকা মেডিকেল হাসপাতালে আছি। এর পরে জানতে পারি আমার বন্ধু মারা গেছে।

আরও পড়ুন: চিনির সঙ্গে জব্দ কারটি যুবলীগ নেতার

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা