সংগৃহীত
জাতীয়

ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ৩ ডিজিটের ‘১০২’ হটলাইন নম্বর চালু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: সংকটের সময়ে গণমুখী বাজেট হয়েছে

এই কর্মকর্তা বলেন, এই জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়াও অন্য সকল অপারেটর থেকে সেবাটি গ্রহণ করা যাচ্ছে। খুব শিগগির এটি টিএন্ডটি থেকেও পাওয়া যাবে। এছাড়াও বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরটিও সচল থাকবে। কিন্তু (৩১ ডিসেম্বর) এর পর থেকে ১৬১৬৩ এই নম্বরটি বন্ধ হয়ে যাবে। তখন শুধু মাত্র ১০২ হটলাইন নম্বরইটি সচল থাকবে।

আরও পড়ুন: শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে জনগনকে সেবা দিয়ে থাকে। এই সেবা গ্রহীতাদের তথ্যটি দেওয়ার ১টি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি মূর্হুতে ১১ ডিজিটের ফোন নম্বর মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ৫ ডিজিটের হটলাইন নম্বরটি ১৬১৬৩ চালু করা হয়েছিল। তবে এই সেবা প্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালু করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা