সংগৃহীত
জাতীয়

সুখবর দেননি মালয়েশিয়ার হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম সময় মতো মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের প্রবেশের বিষয়ে কোনো ধরনের সুঃখবর দেয়নি। তিনি জানান, দেশটির সরকার তাদের বেঁধে দেওয়া সময়সীমার বিষয়ে অনেক কঠোর।

আরও পড়ুন: প্রাকৃতিক সম্পদে উন্নয়ন করাই মূল লক্ষ্য

বুধবার (৫ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক শেষে হাইকমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি ঘোষণা করেছি। তাদেরকে একটা নির্দিষ্ট ডেটলাইনের মধ্যে বিষয়টি বেঁধে দিয়েছিলাম, যা শুক্রবার (৩১ মে) ছিল। এই কারণ, আমরা ১৫টি উৎস দেশের জন্য এই সময়সীমা প্রয়োগের বিষয়ে অভিন্নতা নিশ্চিত করতে চাই। এই সময়সীমা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, বাকি ১৫টি উৎস দেশের জন্যও প্রযোজ্য।

আরও পড়ুন: দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই

তিনি আরও বলেন, আমাদের নতুন করে পুনঃর্বিবেচনা করতে গেলে বাকী ১৫টি উৎস দেশের জন্যও এটা করতে হবে। তার পাশাপাশি এ সকল ত্রুটিগুলো সমাধান করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। আমি এই বার্তাটি কুয়ালালামপুরে পৌঁছে দেব।

দেশটির সরকারের বেঁধে দেওয়া সময়ের পরও গত রবিবার (২ জুন) বাংলাদেশি কর্মীদের নামে ভিসা ইস্যু করা হয়েছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাইকমিশনার জানান, এই তথ্যটি সঠিক নয়। মালয়েশিয়ার সরকার তাদের সময়সীমার ব্যাপারে অনেক কঠোর।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৬০,৭৯৯ হজ্জযাত্রী

দেশটিতে যাওয়া কর্মীরা কাজ না পাওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়টি মালয়েশিয়ার সরকার দেখবেন। এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা