সংগৃহীত
জাতীয়

শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূস। আজ জামিন নিতে শ্রম আপিল ট্রাইব্যুনাল এসেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় তিনি কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন। এ সময় তার সাথে আইনজীবীসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ভারত যদি শত্রুরাষ্ট্র হয়সালাহউদ্দিন কিভাবে নিরাপদে আছে

তার আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে ৬ মাসের সাজাপ্রাপ্ত হয় তিনি। এরপর (২৩ মে) পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছিলেন। আজ তার জামিনের দিন শেষ হচ্ছে। এই কারণে নতুন করে জামিন নিতে ফের শ্রম আপিল ট্রাইব্যুনাল এসেছেন তিনি।

এই সময় আদালতে তার পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত রবিবার (২৮ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলার রায়ে চ্যালেঞ্জ করেন ড. মুহাম্মদ ইউনূসসহ ৪জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সাথে মামলার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। ঐ দিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

আরও পড়ুন: এমপি হত্যায় ২ দেশের কোনো বিষয় নয়

তার আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এরই সাথে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন তিনি। গত রবিবার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে এই আপিল করেন ড. ইউনূস।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত (১ জানুয়ারি) সোমবার ৬ মাসের সাজা হয় তিনিসহ আরও ৪ আসামির। এই রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।

আরও পড়ুন:

পূর্ণাঙ্গ এই রায়ে বলা হয়েছে, আসামিরা শ্রম আইন ২০০৬ এর ধারা ৪(৭) (৮), ১১৭, ২৩৪ এর বিধান লঙ্ঘন করে আইনের ৩০৩(৫) ও ৩০৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তা প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ অবস্থায় আসামি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ৪(৭) (৮), ১১৭, ২৩৪ ও বিধি ১০৭ লঙ্ঘনের জন্য ৩০৩(৩) ও ৩০৭ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের ওই আইনের ৩০৩ (৩) ধারার অপরাধে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০৭ ধারার অপরাধে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা