সংগৃহীত
জাতীয়

অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হওয়া ৩ ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে কারাগারে যাওয়া আসামিরা হলেন- জুয়েল মিয়া, মুন্না ও শাকিল ওরফে শান্ত।

বুধবার (২২ মে) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। এর পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: আগুনে পুড়ল ৫ দোকান

মামলা তথ্যে জানা যায় যে, বুধবার (২২ মে) গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ এমন তথ্য পায় যে ভোরে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন লোক অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: বম জনগোষ্ঠীর মানববন্ধ

পুলিশ বলেন, গ্রেফতারকৃত আসামিদের ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চুরি হলো তাদের একমাত্র পেশা। তারা পথচারী, কলার ব্যাপারী, মুরগি ব্যবসায়ীদের টার্গেট করে তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং দামি মোবাইল ছিনিয়ে নিতেন তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা