সংগৃহীত
জাতীয়

আনার হত্যায় মামলা করলো মেয়ে

নিজস্ব প্রতিবেদক: ভারতের কলকাতার ১টি বাড়িতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় রাজধানীর শেরে-বাংলা নগর থানায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে ১টি হত্যা মামলা করেছে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় মামলাটি করেছেন এমপি আনারের মেয়ে। তবে এই মামলায় কাউকে এখনো আসামি করা হয়নি।

আরও পড়ুন: অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী

এ সময় মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি জানান, নিহত সংসদ সদস্যের মেয়ে এই হত্যা মামলাটি দায়ের করেছেন। এখন মামলাটি তদন্ত-পূর্বক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার বিকেল সোয়া ৫ টায় শেরে বাংলা থানায় মেয়ে আসেন ডরিন। এর পরে রাত ৮ টায় থানা থেকে বের হয়ে মামলার কথা জানান তিনি।

আরও পড়ুন: পাতাল রেলে বাড়তি বরাদ্দের প্রস্তাব

তার আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি। এই সময় তিনি বলেন, আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিলো তারা, আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই এবং তাদের ফাঁসি চাই।

প্রসঙ্গত, গত (১২ মে) চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজিম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যায়। সেখানে গিয়ে তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার মলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। এর পরদিন (১৩ মে) দুপুরে চিকিৎসককে দেখানোর উদ্দেশে বেরিয়ে যান তিনি। তার সন্ধ্যায়় বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। তবে উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে জানান, তাকে আর ফোন করতে হবে না। তার দরকার হলে তিনি তাকে ফোন করবেন। কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই আনারকে ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন: এমপি হত্যায় ২ দেশের কোনো বিষয় নয়

স্বাভাবিকভাবে উৎকণ্ঠা ছড়ায় যে তার বাংলাদেশের বাসায়। পাশাপাশি গোপাল বিশ্বাসও উদ্বিগ্ন হয়ে পড়েন এই সময়। এর পরে কোনও উপায় না দেখে গত (১৮ মে) শনিবার বরানগর থানায় ১টি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। এই অভিযোগ পেয়ে বরানগর থানা তদন্তে নামে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা