ছবি: সংগৃহীত
শিশু স্বর্গ

শিশুদের ‘আত্মসুরক্ষা কৌশল প্রশিক্ষণ’

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী: পটুয়াখালীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার রক্ষা জন্য ‘আত্মসুরক্ষা কৌশল প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় পৌর শহরের কাঠপট্টি মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুখ মৃধা, ইউনিসেফের সেলফ ডিফেন্স প্রজেক্টের কমিউনিকেশন অফিসার মিঠুন শর্মা, পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সোহরাব হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফরিন জাহান নিনা।

ইউনিসেফের সেলফ ডিফেন্স প্রজেক্টের কমিউনিকেশন অফিসার মিঠুন শর্মা বলেন, আত্মসুরক্ষা কৌশল প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। নারী ও শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য কাজ করছে ইউনিসেফ।

আরও পড়ুন: চলতি মাসেই শৈত্যপ্রবাহ

আত্মসুরক্ষা কৌশল প্রশিক্ষণে ৬-১৮ বছরের ৮০ শতাংশ মেয়ে শিশু ,১৫ শতাংশ ছেলে শিশু এবং ৫ শতাংশ চিলড্রেন উইথ ডিজেবিলিটি (CWD) অংশগ্রহণ করেন।

এসব শিশুদের একজন অভিজ্ঞ ট্রেইনার আত্মসুরক্ষার কৌশল শেখাচ্ছেন। ইউনিসেফ চাইল্ড প্রটেকশন কমিউনিটি মোবিলাইজার সাইফুন আরা বাইজিদ সচেতনতামূলক কাজে শিশু থেকে শুরু করে পিতা-মাতাদেরও সচেতন করছেন এবং বিভিন্ন উপজেলা ঘুরে আত্মসুরক্ষার কৌশল প্রশিক্ষণ দিচ্ছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে কারখানায় আগুন

উল্লেখ্য, ইউনিসেফের সার্বিক সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশের ১২ টি সিটি কর্পোরেশন এবং ২৫ টি জেলায় চলছে আত্মসুরক্ষার কৌশল প্রশিক্ষণ।

গত ১ আগস্ট থেকে খুলনা বিভাগে শুরু হওয়া আত্মসুরক্ষা কৌশল প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশের প্রতিটি বিভাগে কাজ করছে। বাংলাদেশের ১ লক্ষ শিশুকে আত্মসুরক্ষা কৌশল প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবে ইউনিসেফের আত্মসুরক্ষা কৌশল কর্মসূচি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা