ছবি: সংগৃহীত
শিশু স্বর্গ

আজ জাতীয় কন্যা শিশু দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় কন্যা শিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য- ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ নিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস, ২০২৩।

আরও পড়ুন: বিশ্ব নদী দিবস

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে কন্যা শিশু দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ ও প্রতিপাদ্য বিষয়টি ব্যাপক প্রচারের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট অধিদফতর। কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ২০০৩ সালে ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যা শিশু দিবস ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বিশ্ব তথ্য অধিকার দিবস

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশকে সমৃদ্ধির সুউচ্চ শিখরে পৌঁছাতে একটি সুস্থ, সুন্দর ও শিক্ষিত প্রজন্ম অপরিহার্য। সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

আরও পড়ুন: বিশ্ব শান্তি দিবস

তিনি বলেন, আজকের কন্যা শিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা। তাই কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইন ও সুরক্ষা কার্যক্রম প্রণয়ন করেছে সরকার। পাশাপাশি ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম গড়ার প্রত্যয়ে কন্যা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া উপবৃত্তির সুযোগসহ যুগোপযোগী শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে এবং ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিক্ষাকে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

রাষ্ট্রপতি বলেন, সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে কন্যা শিশুদের সম্পৃক্ত করায় দেশের তৃণমূল পর্যায়ের কন্যা শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে।

এছাড়া সরকারি-বেসরকারি নানা পদক্ষেপের কারণে দেশে কন্যা শিশুদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং বাল্যবিবাহ ও যৌতুকের হার কমে এসেছে। কন্যা শিশুরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ঈর্ষণীয় সফলতা প্রদর্শন করছে।

তারা বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে জেন্ডার সমতায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।

আরও পড়ুন: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ কন্যা শিশু। নারী ও কন্যা শিশুর মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি এখন জেন্ডার সমতায় বাংলাদেশ সারা বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করছে।

তাই কন্যা শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতসহ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকার লক্ষ্যে এবং উন্নত বিশ্বের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

আরও পড়ুন: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

তিনি বলেন, গত সাড়ে ১৪ বছর ধরে আওয়ামী লীগ সরকার অত্যন্ত সফলতার সাথে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমরা নারী ও কন্যা শিশুদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেটে জেন্ডার সম্পৃক্ত বরাদ্দ হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭ শত ৮৭ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৪.৩৭ শতাংশ এবং জিডিপির ৫.২৩ শতাংশ। বাজেটে ২৭ টি মন্ত্রণালয় ও ১৭ টি বিভাগের জন্য পৃথক জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে, যা নারী ও কন্যা শিশুদের সার্বিক অধিকার রক্ষায় ব্যবহৃত হবে।

কন্যা শিশুদের কল্যাণে আমরা অবৈতনিক শিক্ষার প্রচলন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি।

আরও পড়ুন: বিশ্ব প্রবীণ নাগরিক দিবস

এছাড়া জাতীয় শিশুনীতি-২০১১ ও জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত) আইন-২০২০ ও যুগোপযোগী বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের গৃহীত এসব পদক্ষেপের ফলে বিদ্যালয়ে ছাত্রী ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েরা ক্রীড়াঙ্গনেও ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করছে।

আরও পড়ুন: বিশ্ব মশা দিবস

এর মূল কারণ কন্যা শিশুর প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপযুক্ত সুযোগ সৃষ্টি করা এবং তাদের জন্য বিনিয়োগ বৃদ্ধি ও পৃষ্ঠপোষকতা।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে প্রতি বছরের ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। এছাড়া প্রতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা