শিশু স্বর্গ

বার্জার আর্টিস্টা চিলড্রেনস আর্ট কম্পিটিশন আয়োজন করলো বার্জার

সান নিউজ ডেস্ক: প্রতিভাবান ক্ষুদে আঁকিয়েদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) সম্প্রতি বার্জার আর্টিস্টা চিলড্রেনস আর্ট কম্পিটিশন এর আয়োজন শুরু হয়েছে।

আরও পড়ুন:জ্বালানি তেলে নতুন রেকর্ড

বার্জারের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে আগ্রহী শিশু-কিশোরেরা তাদের আঁকা ছবিগুলো প্রতিযোগিতায় জমা দিতে পারবে। অংশ নেওয়া প্রতিযোগিরা দেশের প্রথিতযশা শিল্পীদের পরিচালনায় একটি অনলাইন স্কুল ক্যাম্পে অংশ নেয়ারও সুযোগ পাবে।

এ প্রতিযোগিতাটির দু’টি রাউন্ড রয়েছে, যেখানে শিশুদের দু’টি গ্রুপে ভাগ করে দেয়া হবে। গ্রুপ ‘এ’ তে ৫ থেকে ১০ বছর বয়সীরা অংশগ্রহণ করবে। অন্যদিকে গ্রুপ ’বি’ তে ১১ থেকে ১৫ বছর বয়সীরা অংশ নেবে। দু’টি গ্রুপে থাকা তরুণরা ১৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশ বিষয়ের ওপর তাদের চিত্রকর্ম জমা দেবে। দু’টি গ্রুপ থেকে ২৫ জন করে মোট ৫০ জন নির্বাচিত প্রতিযোগিকে প্রথম রাউন্ডের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে ১৯ মার্চ।

পরবর্তীতে, ১৯ থেকে ২৪ মার্চ তারিখে প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ডের আবেদনপত্র জমা দিতে হবে। দু’টি গ্রুপের সদস্যদের আমার রঙিন ভূবন বিষয়ে চিত্রকর্ম জমা দিতে হবে। ২৬ মার্চ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন:ফের বাড়ল গ্যাসের দাম

প্রথম রাউন্ডের বিজয়ীরা আর্ট ক্যাম্প প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন, যা দেশের প্রথিতযশা শিল্পীদের মাধ্যমে পরিচালনা করা হবে এবং বিজয়ীদের সনদ প্রদান করা হবে। দু’টি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের বিজয়ীদের পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

এ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, শিশুদের মধ্য থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে আর্ট কম্পিটিশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের অভিজ্ঞতা আমাদের মনে শৈশবের স্মরণীয় স্মৃতি হিসেবে রয়ে যায়। এ আর্ট কম্পিটিশনটি বৈশ্বিক মহামারির এই প্রতিকূল সময়ে শিশুদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে ও তাদের অনুপ্রাণিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা