ছবি- শুভশীষ ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক
শিশু স্বর্গ

বই লিখেছে ‘বাপ কা বেটা’র ঋতুরাজ 

বিনোদন ডেস্ক: কিছু মানুষ শুধুই পরিচিত আবার কিছু মানুষ হয় ভালো লাগার, তবে এমন কিছু মানুষ আছে যারা শুধু পরিচিত বা ভালো লাগার নয় যারা হয় সম্মানের ও ভালোবাসার।

বর্তমান সময়ের অতি পরিচিত ও প্রায় সবার প্রিয় দুটি চরিত্র ‘বাপ কা বেটা’ব্যান্ডের বাবা ও ছেলে। সোসাল মিডিয়ার খুব কম মানুষই আছে যারা এই দুজনকে চিনেন না কিংবা ভালোবাসেন না।

বিশেষ করে সেই ‘বাপ কা বেটা’ব্যান্ডের ছোটমনি মানে ঋতুরাজ ভৌমিক যে তার গান আর সাবলীল কথা দিয়ে জয় করে নিয়েছে সবার মন। তার গান, নতুন নতুন আইডিয়া, বাচ্চাদের জন্য শিখনীয় নানা তথ্য দেয়া সবই পুরোনো খবর।

তবে নতুন খবর হচ্ছে মাত্র আট বছর বয়সী ঋতুরাজ ভৌমিক এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে লেখক হিসেবে। প্রথমবারের মতো একটি গল্পের বই লিখেছে সে। সবকিছু ঠিক থাকলে আসছে বইমেলায় বইটি প্রকাশ পাবে।

বইতে ক্ষুদে এই লেখক বাচ্চাদের জন্য ১০টি মজার গল্প লিখেছে। যেখানে প্রতিটি গল্প শেষে কিছু নৈতিক শিক্ষার কথা বলা আছে। যা ৬ থেকে ১২ বছরের বাচ্চারা পড়ে খুব মজা পাবে এবং কিছু শিখতে পারবে বলে প্রত্যাশা তার।

ঋতুরাজ ভৌমিকের বাবা শুভশীষ ভৌমিক জানান, প্রায় ৬ মাস আগেই সে বইটি লেখার কাজ শেষ করে। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ইলাস্ট্রেশনের কাজ শুরু করা হচ্ছিল না। বর্তমানে ইলাস্ট্রেশনের কাজ চলছে।

তিনি বলেন, আজ থেকে দেড় বছর আগে আমি এবং ঋতুরাজের মা ঘুমানোর আগে তাকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ব্যাপারে আগ্রহী করে তুলি। এছাড়া আমার মা প্রতিদিন তাকে ঘুমানোর আগে মজার মজার গল্প শোনাতেন। আস্তে আস্তে সে বই পড়ার প্রতি আসক্ত হয়। পাশাপাশি আমরা তাকে লেখার জন্য উৎসাহ দেই। কোথাও ঘুরতে গেলে ফিরে এসে তাকে ঘুরে আসার অভিজ্ঞতা লিখতে বলতাম। এভাবেই সে গল্প লেখার প্রতি আগ্রহী হয় এবং আজ তা বাস্তবায়নের পথে।

তিনি আরও বলেন, এটি আমাদের জন্য বিশেষ একটা অর্জন। আজ পর্যন্ত আমাদের পরিবারের কেউ বই লেখেননি। এই বয়সে লেখক হিসেবে তার এই যাত্রা আমাদের জন্য গর্বের। তাই আমরা চিন্তা করেছি, এই বই থেকে আমাদের অর্জিত লভ্যাংশের পুরো অর্থ আমরা সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার পেছনে এবং জলবায়ু পরিবর্তনের প্রতি শিশুদের সচেতন করতে ব্যয় করব। তার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাইতে ছেলে ঋতুরাজ ভৌমিককে নিয়ে ‘বাপ কা বেটা’ নামে ব্যান্ড গড়েন সংগীতপ্রেমী শুভশীষ ভৌমিক। একই নামে ফেসবুকে একটি পেজও খোলেন। এরপর থেকে এখন পর্যন্ত বাপ-বেটা মিলে সেই পেজে বিভিন্ন শিল্পীর গাওয়া জনপ্রিয় ৩০টির বেশি গানের কভার প্রকাশ করেন। বর্তমানে ঋতুরাজ অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস থ্রিতে পড়ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা