শিশু স্বর্গ

শীতে শিশুর ত্বক ও চুলের যত্ন

সাননিউজ ডেস্ক: শীতকালে প্রতিটি বাবা-মাকে তার শিশুর ত্বক ও চুলের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে। শিশুর চুল সম্পর্কে অনেক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তাই শিশুর মাথার ত্বক ও চুলের যত্নে কুসংস্কার বাদ দিয়ে আজই নিচের টিপসগুলো ফলো করবেন।

গোসল

শীতকালে শিশুকে হালকা গরম পানিতে গোসল করাবেন। কিন্তু শিশুর মাথা ধোয়ানোর সময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে।

শীতে চুলের যত্ন

শীতে শিশুদের চুলে মাঝেমধ্যে শ্যাম্পু করাতে হবে। তবে শীতকালে ধুলোবালিতে শিশুর চুলের ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। গোসলের পর শিশুদের নিয়ে হালকা রোদে বসতে পারলে মাথার চুল ভালোভাবে শুকিয়ে যায়।

শিশুর মাথায় খুশকি

শিশুর মাথায় খুশকি হলে ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত শিশুর চুলে তেল দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুর মাথায় পানি ঢালতে হবে আস্তে আস্তে আর আঙ্গুল দিয়ে শিশুর চুল আঁচড়ানোর মত করে শিশুর মাথার ত্বক পরিষ্কার করে দিতে হবে।

শ্যাম্পু করা

শিশুরা সব সময় খেলাধুলায় মেতে থাকে। চুলের সৌন্দর্য বজায় রাখতে প্রতিদিন চুল ভালোভাবে শিশুদের উপযোগী শ্যাম্পু দিয়ে ধুতে হবে। কারণ বড়দের শ্যাম্পুতে ব্যবহৃত উপাদান বাচ্চাদের জন্য সহনশীল নয়। বাচ্চাদের চুলে প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে একদিন শ্যাম্পু করানোই যথেষ্ট।

শিশুদের তেলের ব্যবহার

শিশুদের তেলের ব্যবহারের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হবে। সব ধরনের তেল শিশুদের জন্য উপযোগী নয়। তাই তাদের মাথার ত্বকে এক্সট্রা ভার্জিন গ্রেড নারিকেল তেল অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। তবে, শিশুর মাথায় সরিষার তেল ব্যবহার করা উচিত নয়। এছাড়া শিশুদের চুলের ও মাথার ত্বকের যত্নে বাবা-মায়ের সবসময় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের জন্য সাবান, শ্যাম্পু ও তেল ব্যবহারের আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারলে ভালো। এছাড়াও শিশুর চুলে চুলকানি বা ‌র‌্যাশ হলে চিকিৎসকের কাছে যেতে হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা