শিশু স্বর্গ

বাচ্চাদের চোখের কমন ৫ ব্যাধি

সান নিউজ ডেস্ক : সর্বাধুনিক প্রযুক্তির সাথে সাথে এটা এখন খুব সহজেই জানা যায় যে, সদ্য জন্ম নেয়া শিশুর চোখে কোনো সমস্যা আছে কিনা। সাধারণত প্রথম ৬ মাসে নিয়মিত শিশুকে চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত।

শিশুদের চোখের কমন ব্যাধিগুলো কি আসুন জেনে নিই

১) কনজাংটিভাইটিস

এটা শিশুদের চোখের কমন অসুখগুলোর মাঝে অন্যতম, যেটা "পিঙ্ক আই" নামেও পরিচিত।এটা খুবই বিরক্তিকর সমস্যা কারণ এক্ষেত্রে চোখের রঙ লাল হয়ে যায় ও চোখ চুলকায়। এছাড়া চোখে ক্রমাগত পানি ঝরতে থাকে ও চোখ থেকে হলুদ-সবুজাভ পদার্থ নিঃসৃত হয়। চোখের বাইরে কনজাংটিভাতে জ্বালাপোড়া ও ফোলা ফোলা ভাবের জন্য এসমস্যাগুলো দেখা দেয়। এর জন্য দায়ী মূলত ব্যাকটেরিয়া বা ভাইরাস। এটা ছোঁয়াচে ও এর প্রতিকারের জন্য এন্টিবায়োটিক ব্যবহার করা হয়।

২) অঞ্জলি
অঞ্জলি হলে চোখের পাতায় গুটির মতো দানা উঠে। চোখের ঘর্ম গ্রন্থি সংক্রমিত হলে এ সমস্যা হয়। এ রোগে শিশু থেকে বয়স্ক-যে কেউ আক্রান্ত হতে পারে। স্টেফাইলো কক্কাস অরিয়াস নামে ব্যাকটেরিয়া এ রোগের জন্য দায়ী। এটা সাধারণত ২-৩ সপ্তাহের মাঝেই ঠিক হয়ে যায়। তবে শিশুকে ইষৎ গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে চোখ মুছে দেয়া যেতে পারে।

৩) চোখের অশ্রুগ্রন্থি বন্ধ হয়ে যাওয়া
চোখের অশ্রু গ্রন্থি চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ চোখের পানি চোখকে পরিষ্কার রাখে। কিছু শিশু এই গ্রন্থি বদ্ধ অবস্থা নিয়ে ভূমিষ্ঠ হয়। এটা মোটেই ভালো নয়, কারণ এর থেকেই চোখের যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। চোখকে সামান্য গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে ম্যাসাজ করলে অশ্রুগ্রন্থিগুলো সক্রিয় থাকে ও চোখ পরিষ্কার করে নিজ থেকেই। যদি ১ বছর বয়সেও শিশুর এ সমস্যা থেকেই যায়, তবে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।

৪) টোটোসিস
অনেক সময় দেখা যায় শিশুর চোখের পাতা ঠিকভাবে খুলছে না। এটাকে টোটোসিস বলা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে চোখের মনি সঠিক অবস্থান অর্থাৎ মাঝে না থেকে এক পাশে থাকে, ফলে চোখ টেরা হয়ে যায়। যা শিশুর ৪ মাস বয়স পর্যন্ত দেখা যেতে পারে। এর চেয়ে বেশী দীর্ঘ হলে চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন।

৫) দৃষ্টিশক্তির সমস্যা
৬-৮ সপ্তাহ বয়সী শিশুরা সহজেই যেকোনো ব্যক্তি বা বস্তু দেখতে পায় খুব ভালোভাবে। কিন্তু এর ব্যতিক্রম হলেই বুঝতে হবে যে, তার চোখে দেখতে সমস্যা হচ্ছে। সাধারণত এ সমস্যা ৩ মাস বয়সের মাঝেই কেটে যায়, শিশুর চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে যায়। তবে যদি এসময়ের পরও সমস্যা থেকে যায়, তবে দ্রুত চোখের ডাক্তারের কাছে শিশুকে নিয়ে যেতে হবে।

উপরে যে চোখের সমস্যাগুলোর কথা বলা হলো, এগুলো খুব সহজে ঘরে বসেই সারিয়ে ফেলা সম্ভব। এছাড়া ইন্টারনেটেও এ সংক্রান্ত অনেক তথ্য পাবেন। তবে সব সময়ই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা