শিশু স্বর্গ

চার বছরেই ভাইরাল কিয়ারা

সান নিউজ ডেস্ক: বয়স মাত্র ৪ বছর। আর এই বয়সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে কিয়ারা নটিয়াল। ইনস্টাগ্রামে একের পর এক ভিডিও পোস্ট করে প্রায় লাখ লাখ মানুষকে বিনোদন দিচ্ছে ছোট্ট কিয়ারা।

বছর চারেকের এই ক্ষুদের অনুরাগীর সংখ্যাও নেহাৎ কম নয়। তার এক একটি ভিডিওতে প্রায় মিলিয়ন ভিউ হচ্ছে। কিন্তু কী এমন ভিডিও পোস্ট করেন ছোট্ট কিয়ারা?

ছোট্ট কিয়ারার ভিডিওতে রয়েছে এক্কেবারে 'দেশি মশালা'। গুড্ডু ও তার মা, দ্বৈত ভূমিকায় অভিনয় করে ৪ বছরের এই শিশুটি। ছোট্ট ছোট্ট বিষয়ের উপর বানানো হয় সেই সব ভিডিও। যাতে মুগ্ধতা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, ২০১৯ সালে কিয়ারার ইনস্টাগ্রাম পেজ বানিয়েছিলেন তার মা অঞ্জলি নটিয়াল। মেয়েকে বিভিন্ন পোশাক পরিয়ে ছবি তুলে পোস্ট করতেন তিনি। কিয়ারার সেই ছবিগুলি ট্রেন্ড করতে শুরু করে।

তারপর ছোট্ট কিয়ারার অভিনয়ের প্রতি আগ্রহ দেখে অঞ্জলি 'গুড্ডু' ও তার মায়ের চরিত্রটি তৈরি করে ভিডিও বানাতে শুরু করেন। জানা যাচ্ছে, মায়ের সঙ্গে নিজের কথাবার্তা থেকেই অঞ্জলি নটিয়ালের মাথায় এই আইডিয়া আসে। ছোট্ট ছোট্ট বিষয়ের উপর চিত্রনাট্য নিজে লিখে, মেয়েকে দিয়ে শুট করে তা এডিট করে পোস্ট করেন অঞ্জলি। আর নিমেষে ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা