সংগৃহীত ছবি
লাইফস্টাইল

শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীত আসে শুষ্কতা নিয়ে। শীতের সময়ে ত্বকের যেসব সমস্যা খুবই পরিচিত তার মধ্যে একটি হলো পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। শুরুতেই যত্ন নিলে এই সমস্যার সমাধান করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক শীতে পা ফাটার সমস্যা দূর করার ঘরোয়া উপায়-

আরও পড়ুন: যেসব সবজি-ফলে কীটনাশক বেশি থাকে

১) লেবুর রস ও শ্যাম্পু: পানি গরম করে নিন। এরপর তাতে লেবুর রস ও শ্যাম্পু মিশিয়ে নিন। এবার সেই পানিতে আপনার পা দশ মিনিট ডুবিয়ে রাখুন। দশ মিনিট হয়ে গেলে পায়ের গোড়ালি ভালোভাবে স্ক্রাব করুন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে মুছে নিন। পা শুকানোর পর তাতে ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে পা ফাটা দূর হয়ে পা নরম হবে।

২) মোম ও সরিষার তেল: পা ফাটা দূর করতে ব্যবহার করতে পারেন মোম ও সরিষার তেল। সেজন্য মোমবাতি গলিয়ে মোম বের করে নিতে হবে। এরপর তাতে সরিষার তেল মিশিয়ে পায়ে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তারপর তুলে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।

৩) জুতা ও মোজা ব্যবহার: পা ফাটা দূর করতে চাইলে বন্ধ করতে হবে খালি পায়ে হাঁটার অভ্যাস। বাড়িতেও মোজা ও জুতার পরার অভ্যাস করুন। তবে ঘুমানোর আগে মোজা খুলে রাখুন। এছাড়া বাইরে বের হলে তো জুতা-মোজা পরবেনই।

৪) ময়েশ্চারাইজার এবং বডি লোশন: প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার নিতে হবে। এরপর পায়ে ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করবেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে দ্রুতই ‍উপকার পাবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা