ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

খুশকি দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: খুশকি হলো মাথার ত্বকে জন্মানো এক ধরনের ছত্রাক, যা ম্যালাসেজিয়া নামে পরিচিত। এটি সেবাম ত্বকের মৃত কোষের মাধ্যমে বেঁচে থাকে।

আরও পড়ুন: ডাবের পানি খেলে কি হয়?

খুশকি যদিও মাথার ত্বকের একটি স্বাভাবিক অংশ। কিন্তু এটি তখনই সমস্যাযুক্ত হয়, যখন এটি সেবাম খায়। সেই সাথে ফ্যাটি অ্যাসিডে ভেঙে দেয়, যা অনেকের সংবেদনশীল স্ক্যাল্পে জ্বালার কারণ হতে পারে। খুশকি মাথার ত্বকে শুষ্কতা এবং চুলকানির কারণ। ফলে ত্বকের মৃত কোষগুলো দৃশ্যমান স্থানে জমা হয়।

প্রতিকার: আর্দ্র পরিবেশে ম্যালাসেজিয়া বৃদ্ধি পায়। অতিরিক্ত আর্দ্রতা ও ঘামের কারণে গ্রীষ্ম এবং বর্ষাকালে এর উপদ্রব বাড়ে। এছাড়া শীতের ঠান্ডা বাতাস মাথার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয় এবং শুষ্কতা বেড়ে যায়। ফলে চুলকানি ও ফুসকুড়ি হয়। তাই খুশকি প্রায় সারা বছরই লেগে থাকে। খুশকি যদিও সম্পূর্ণরূপে নির্মূল করার কোনো উপায় নেই।

আরও পড়ুন: খেজুর খেলে যা হয়

তবে এটি নিয়ন্ত্রণে রাখতে বাড়িতে ব্যবহার করা যেতে পারে- এমন অনেক প্রতিকার রয়েছে। জেনে নিন খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায়-

(১) চুলে দীর্ঘ সময় তেল দিয়ে রাখবেন না: অনেকের ধারণা, নিয়মিত চুলে তেল ব্যবহার করলে খুশকি দূর হয়। কিন্তু এটি ঠিক নয়। বিশেষজ্ঞরা বলেন, তেল লাগালে খুশকি আরও বেশি হবে। কারণ তেল ম্যালাজেসিয়ার খাবার হিসেবে কাজ করে। ফলে খুশকি আরও বেড়ে যায়। শুষ্ক ও চুলকানিযুক্ত মাথার ত্বকে তেল দিলে তা আরামদায়ক লাগতে পারে। তবে দুঃখজনক সত্যি হলো, এটি খুশকি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে, যখন মাথার ত্বকে দীর্ঘ সময় তেল দিয়ে রাখেন। তাই তেল দেওয়ার প্রয়োজন হলে ঘণ্টাখানেকের জন্য দিয়ে ধুয়ে ফেলুন।

(২) ভিনেগার ব্যবহার: ভিনেগার চুলকানি ও শুষ্ক ত্বকের চিকিৎসায় সাহায্য করে। এছাড়া খুশকি সৃষ্টিকারী ছত্রাক ও ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেও কাজ করে এটি। ভিনেগারের অ্যাসিডিক উপাদান ফ্ল্যাকিং কমাতে উপকারী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলেন, খুশকি দূর করার ঘরোয়া উপায় হিসেবে মাথা ধোয়ার আধা ঘণ্টা আগে মাথার ত্বকে সমান পরিমাণে সাদা ভিনেগার পানির সাথে মিশিয়ে লাগিয়ে নিন। এটি নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।

আরও পড়ুন: চাওমিন রেসিপি

(৩) বেকিং সোডা: বেকিং সোডা স্ক্রাব হিসাবে কাজ করে। এটি মাথার ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করে। এছাড়া স্ক্যাল্পের ক্ষতি না করে ত্বকের মৃত কোষগুলোকে অপসারণ করে বেকিং সোডা। মাথার ত্বকে যাতে খুশকি আরও বেশি দৃশ্যমান হয়, তা নিশ্চিত করার জন্য এক্সফোলিয়েশন অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, বেকিং সোডার এক্সফোলিয়েশন এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে মাথার ত্বককে প্রশমিত করে। এতে লালচে ভাব ও চুলকানি কমায়। চুল ধোয়ার সময় শ্যাম্পুতে সামান্য বেকিং সোডা মিশিয়ে উপকার পেতে পারেন।

(৪) নিমপাতা: আমরা সবাই জানি, নিমপাতার নির্যাস তার ব্যাকটেরিয়ারোধী ও অ্যান্টি-ফাঙ্গাল গুণাবলীর কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুশকি বেশিরভাগ ক্ষেত্রেই মাথার ত্বকে ছত্রাকের জন্য দায়ী। তাই ত্বকের রোগের জন্য পুরানো এই প্রতিকারের দিকে ফিরে যাওয়াই ভালো। প্রাকৃতিক প্রতিকারই সবচেয়ে উপায়। তবে পানিতে নিমপাতা সেদ্ধ করার বদলে কাঁচা পাতা বেটে মাথার ত্বকে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়।

আরও পড়ুন: পেয়ারার জ্যামের রেসিপি

(৫) টি ট্রি অয়েল: এই তেলে অ্যান্টি-ব্রণ এবং অ্যান্টি-ফাঙ্গাল রয়েছে। ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ব্যতিক্রমী ক্ষমতার কারণে এটি ব্যবহার করলে উপকার পাবেন। শ্যাম্পুতে ২/১ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। এরপর সাধারণভাবে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন ব্যবহার করলে পার্থক্যটা বুঝতে পারবেন।

(৬) রসুন: রান্নার কাজে প্রতিদিনই রসুন ব্যবহার করা হয়। এটি সবার বাড়িতেই থাকে। রসুনের গন্ধটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। তবে এর উপকারিতা উপেক্ষা করতে পারবেন না। রসুন একটি ছত্রাকবিরোধী প্রাকৃতিক পণ্য। কাঁচা রসুনের উপকারিতা অনেক। মাথার ত্বক থেকে খুশকি দূর করতে চাইলে রসুন ব্যবহার করতে পারেন। রসুনের কয়েকটি কোয়া সামান্য পানির সাথে ব্লেন্ড করে মাথার ত্বকে ব্যবহার করুন। গন্ধ দূর করতে এর সাথে সামান্য মধু বা আদার রস মিশিয়ে নিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা