ফাইল ফটো
লাইফস্টাইল

রাতে মোজা পরে ঘুমানো কতটা স্বাস্থ্যকর?

লাইফস্টাইল ডেস্ক : আমাদের দেশে নভেম্বরের শেষে দিকে শীত নেমে আসে প্রায় সব জায়গাতেই। রাজধানীতে শীতের তীব্রতা কম থাকলেও গ্রামে ডিসেম্বর-জানুয়ারি মাসে শীতের প্রকোপ বাড়ে।

আরও পড়ুন : ভাইরাল ‘কাঁঠালের বার্গার’র রেসিপি

এ সময়ে হাত-পা ঠান্ডা হয়ে থাকে। কিছুতেই গরম হতে চায় না। তাই অনেকে ঘুমান মোজা পরে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীত থেকে রক্ষা পেতে মোজা বেশি ব্যবহার করেন। তবে প্রশ্ন রয়েছে মোজা পরে ঘুমানো কতটা স্বাস্থ্যকর?

মোজা পরে ঘুমালে যদিও শীত নিবারণ করা যায় কিন্তু এর ফলে অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে নানান রকম সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। মোজা পরে ঘুমালে বড় ধরনের রোগও হতে পারে।

এক্ষেত্রে যেসব সমস্যা হতে পারে যেমন-

আরও পড়ুন : বাড়লো বিয়ে-তালাক নিবন্ধন ফি

পায়ের ত্বকে সমস্যা:

অনেক সময় ধরে মোজা পরে থাকলে পা গরম হতে পারে এবং অনেক ক্ষেত্রে ঘেমে যায়। গ্রামে অনেকেই ব্যবহার করেন মোটা নাইলনের মোজা, এতে বেশি সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও দীর্ঘসময় পায়ে মোজা পরে থাকলে ত্বকে র্যাশ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে পাতলা সুতির মোজা।

রক্ত সঞ্চালন :

রাতে টাইট এবং মোটা কাপড়ের মোজা পড়ে ঘুমালে ব্যাহত হতে পারে রক্ত সঞ্চালন। এতে বেড়ে যায় হার্ট রেট। পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত হলে শরীরেও রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। তাই সুস্থ থাকতে রাতে মোজা না পরে ঘুমানোই ভালো।

ঘুমে ব্যাঘাত :

আপনার ত্বক যদি সেনসেটিভ হয় তাহলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে মোজা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ছত্রাক আতঙ্ক :

অনেকেই পা ধোয়ার সাথে সাথে মোজা পরেন। এটি ঠিক নয়। অনেক সময় স্যাতস্যাতে মোজাতে জন্ম নিতে পারে ছত্রাক। তাই মোজা পড়ার আগে পা ভালো করে ধুয়ে এবং মুছে নেওয়া প্রয়োজন। মোজা নিয়মিত ধোয়া এবং রোদে শুকিয়ে পরিষ্কার রাখা উচিৎ।

এ ব্যাপারে মো. আব্দুল জলিল চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক জানান, শীতে অনেকের পায়ে শীত বেশি লাগে তাই মোজা ব্যবহার করে। এটার ক্ষতির ব্যাপারটা মোজা এবং ত্বকের উপর নির্ভর করে। বেশিক্ষণ মোজা পায়ে রাখলে হতে পারে এলার্জি।

আরও পড়ুন : স্মার্ট পুরুষদের জন্য সোলজার ৭১

এছাড়া ভেজা অবস্থায় পায়ে যদি স্যাতস্যাতে মোজা পরে তাহলে ছত্রাক হতে পারে এবং এলার্জিও হতে পারে। মোটা কাপড়ের মোজা পরলে রক্তের সঞ্চালনে ব্যাঘাত ঘটে তবে আমাদের দেশে এ ধরনের মোজার ব্যবহার নেই বললেই চলে।

মোজা পরে ঘুমানোর ভালো মন্দ দু-দিকই আছে। তাই ঘুমানোর সময় মোজা যদি পরতেই চান তবে ঢিলেঢালা, পরিষ্কার এবং বাতাস চলাচল করতে পারে এমন মোজা পরতে হবে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা