ছবি: সংগৃহীত
শিশু স্বর্গ

অপ্সরার পাশে দাঁড়ালেন বসুন্ধরা চেয়ারম্যান

সান নিউজ ডেস্ক: এক বছরের ছোট্ট শিশু অপ্সরা। টাঙ্গাইলের এক শ্রমজীবী পরিবারে জন্ম তার। হার্টের ত্রুটি নিয়েই জন্ম গ্রহণ করেছে শিশুটি। একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য শেষ সম্বল হিসেবে যে এক টুকরো জমি ছিলো তাও বিক্রি করে দেন দরিদ্র বাবা মা। মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি করেন রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে।

হাসপাতালে ভর্তির পর পেডিয়াট্রিক সার্জন ডঃ মোঃ রোকনুজ্জামান সেলিম এর নেতৃত্বে অপ্সরার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। অপারেশনের দশ দিন অতিবাহিত হয়ে গেলেও অপ্সরাকে আইসিইউ থেকে বের করা যাচ্ছিলো না।

কারণ অক্সিজেন সাপোর্ট ছাড়া সে শ্বাস নিতে পারে না। আর দরিদ্র পরিবারের পক্ষে আইসিইউ এর খরচ বহন করাও সম্ভব হচ্ছিলো না।

এ অবস্থায় ডঃ সেলিম শিশু কন্যাটিকে বাঁচানোর জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা কামনা করলে বিষয়টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নজরে আসে। পরে তিনি অপ্সরার চিকিৎসার দায়িত্ব নেন।

শিশু অপ্সরার চিকিৎসায় এগিয়ে আসার জন্য তার বাবা মা কৃতজ্ঞতা জানান বসুন্ধরা গ্রুপ ও গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি।

শিশুটির বাবা মা দায়িত্বরত চিকিৎসক ডঃ মোঃ রোকনুজ্জামান সেলিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হৃদরোগে আক্রান্ত দরিদ্র শিশুদের জন্য ইব্রাহীম কার্ডিয়াক পেডিয়াট্রিক সার্জারি বিভাগ যেন একটি নির্ভরযোগ্য ঠিকানা। এখানে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এ পর্যন্ত শতাধিক হৃদরোগে আক্রান্ত দুস্থ শিশুদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়েছে।

(বসুন্ধরা গ্রুপ- এর উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বের ফেসবুক ওয়াল থেকে)

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা