সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার জোহর বারু এলাকায় অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : বিএনপি বাজার অস্থিতিশীল করছে

শুক্রবার (২২ মার্চ) জোহর বারুর ওই এলাকা থেকে বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৩৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

জোহর বারুর অভিবাসন বিভাগের পরিচালক বাহারুদ্দিন তাহির জানান, মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার জায়া পুত্র এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন : ড. ইউনূসকে কাজে পাওয়া যায় না

‌‌‘‘ওই এলাকায় অনেক অভিবাসীর উপস্থিতি সম্পর্কে জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ।’’

বাহারুদ্দিন তাহির বলেন, এই অভিবাসীরা ১২টি ‘‘রুমাহ কংসির’’ ভেতরে বসবাস করছিলেন; যেখানে দুই শতাধিক কক্ষ রয়েছে। আমাদের আইন প্রয়োগকারী কর্মীরা এসব কক্ষে তল্লাশি চালিয়েছে।

আরও পড়ুন : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তিনি জানান, সেখানে অভিযানের সময় ২১৯ জনের মতো অভিবাসী ও একজন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১৩৭ জন অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

জোহর বারুর এই অভিবাসন কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যে ৯৮ জন ইন্দোনেশীয়, ১৭ জন বাংলাদেশি, ১৬ জন মিয়ানমারের, দুই ভিয়েতনামি ও দুই পাকিস্তানি নাগরিক রয়েছেন। তিনি বলেছেন, অবৈধ এই অভিবাসীদের মধ্যে ২০ জন নারী।

আরও পড়ুন : বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

আটককৃতদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন তিনি। বাহারুদ্দিন বলেন, বিস্তারিত তদন্তের জন্য এই অভিবাসীদের বর্তমানে সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা