ছবি: সংগৃহীত
প্রবাস

আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশের নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: চকবাজারে কারখানায় আগুন

নিহত ইকবাল হোসেন (৪০) নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে ডারবান শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু জানান, প্রায় ৭ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ইকবাল। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। গতকাল স্থানীয় সময় আনুমানিক ৭ টার দিকে তার ভগ্নিপতি দোকান বন্ধ করেন।

আরও পড়ুন: রমজানে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা

এরপর দোকানের সামনে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নিহত প্রবাসীর মরদেহ দেশে আনতে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা