ছবি: সংগৃহীত
প্রবাস

কাতারে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

কাতার প্রতিনিধি: কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিশু কিশোরসহ বাংলাদেশের কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত জনাব মো. নজরুল ইসলাম কর্তৃক দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচির সূচনা করা হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়।

পরে পবিত্র কোরআন তেলাওয়াতের পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বাংলাদেশে ১৬৫০ টন পেঁয়াজ পাঠাবে ভারত

দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী’র বাণী পাঠসহ প্রামাণ্য চিত্র প্রদশিত হয়।

দিবসটির তাৎপর্যের উপর বিশেষ আলোচনায় অংশগ্রহণকালে কমিউনিটির নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও মহান আত্মত্যাগের বিষয়টি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করেন। এ সময় তারা জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে সকলে এক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।

দিবসটি উপলক্ষে সকালে কাতারস্থ বাংলাদেশ এম. এইচ. এম. স্কুল ও কলেজে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাষ্ট্রদূত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা