সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

সোমবার (১১ মার্চ) ওই রাজ্যের জালান পেকান-কুয়ান্তানে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলে পুলিশের সন্দেহ। নিহতদের দুজন ৩৪ থেকে ৪৪ বছর বয়সী ভিয়েতনামের নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক, যার বয়স ৩৮ বছর। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন : আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহয়া ওথমান জানান, তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল জব্দ করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে দুটি ম্যাচেট ব্লেড রয়েছে।

ওথমান জানান, পেকানের পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি শনাক্ত করে পুলিশ। তাদের থামার সংকেত দিলে তা না মেনে দ্রুত চলে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে। গাড়িটি থামার আগে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

তিনি আরও বলেন, দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল, তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। আর বাংলাদেশির বিষয়ে এখনো তদন্ত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা