ছবি : সংগৃহিত
প্রবাস

ভারতে বাংলাদেশি নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানীনগরে বাহারপাড়ায় আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে তুলুয়ারা বিবি (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ওমানে বাংলাদেশি যুবক নিহত

সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনাটি ঘটেছে।

প্রায় দেড় মাস আগে বাংলাদেশের রাজশাহী জেলার কুরকুরি হাটের উজিরপুকুর এলাকা থেকে বেড়াতে গিয়েছিলেন ওই নারী।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

জানা যায়, সোমবার তুলুয়ারা বিবি তার আত্মীয়দের বাড়ির পাশের গ্রামে পরিচিত এক ব্যক্তি মারা গেলে তাকে দেখতে সেখানে যান। সেখান থেকে রাতে বাসায় ফিরে শৌচালয়ে গিয়ে হাঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে রানীনগর গ্রামীণ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ডোমকল মহকুমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে সড়কে বাংলাদেশি নিহত

তুলুয়ারা বিবির আত্মীয় লালমোরা বিবি বলেন, বাংলাদেশ থেকে দেড় মাস হলো আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। হঠাৎ বুকে ব্যাথা ওঠে, আমরা হাসপাতালে নিয়ে গেলাম, চিকিৎসকেরা বললেন মারা গেছে। তার কোনো রোগ ছিল কি না জানি না।

সংবাদ পেয়ে ডোমকল মহকুমা হাসপাতালে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা