ছবি : সংগৃহিত
প্রবাস

ওমানে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় সেদেশের আরও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাত শহরে এ দুর্ঘটনা ঘটে।

হিতের নাম মোহাম্মদ রাজিব হোসেন (২৫)। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

রাজিব ওই উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের জনতা বাজার এলাকার মো. নূরনবীর ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. আরিফ হোসেন জানান, জীবিকার তাগিদে দুই বছর আগে ওমানে যান রাজিব। সেখানে আরও লোকজনের সাথে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন তিনি। মঙ্গলবার দুপুরে মাস্কাত শহর থেকে মাইক্রোবাসযোগে কয়েকজনের সাথে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজিব।

আরও পড়ুন: বেকারত্ব ঘুচল চাকরির মেলায়

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, নিহত রাজিব অত্যন্ত ভালো ছেলে। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা