সংগৃহীত ছবি
প্রবাস

দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে।

আরও পড়ুন : বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

বুধবার (২০ ডিসেম্বর) ওই দেশের সময় সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।

আরও পড়ুন : দোহায় বাংলাদেশি মালিকানাধীন শো রুম উদ্বোধন

নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাফিল মাদরাসার ইংরেজী প্রভাষক আলমগীর হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০ টার দিকে হকিস্টিট শহরে তার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। খাবার শেষে তার দোকানে ফেরার পথে আফ্রিকান কালো বর্ণের সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সেখানে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। সরকারের সহযোগিতা পেলে লাশ দেশে আনার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, সে দীর্ঘ ১২ বছর থেকে আফ্রিকায় রয়েছে। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। রাসেল দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করেছিলেন। তার ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন : কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, নিহতের পরিবার এ বিষয়ে তাদের অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে সার্বিক সহযোহিতা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা