সংগৃহীত ছবি
প্রবাস

কাতারে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : সোমবার কাতারের রাজধানী দোহার প্লাজা ইন হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আয়োজক কমিটির আহবায়ক বোরহান উদ্দিন শরীফ।

সিরাজুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোঃ কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব আবু তাহের চৌধুরী, উপদেষ্ট সৈয়দ আনা মিয়া, এনামুজ্জামান ও বদরুল আলম।সিলেটী সঙ্গীত পরিবেশন করেন ফয়েজ আহমদ।

আরও পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৪

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক চৌধুরী, এস.এম. ফরিদুল হক, সভাপতি মন্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, ইসমাইল মিয়া, মোঃ জাসিম উদ্দিন দুলাল, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু রায়হান,নুরুল আলম, নূর মোহাম্মদ, সফিকুল ইসলাম প্রধান, আবদুল বাতেন, আবদুল ওদুদ, মহিউদ্দিন চৌধুরী, কমরেড ইসমাইল, মোল্লা মোহাম্মদ রাজ রাজীব, আল আমিন খান, জাকির হোসেন বাবু, প্রকৌশলী মোহাম্মদ সেলিম, হারুনুর রশিদ, বাবুল আহমেদ, মোহাম্মদ নাইম, শরিফুল আলম সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজয়ের মাসে বক্তরা বঙ্গবন্ধু ও বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও উন্নত জাতি গঠনে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রশ্নে একদাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন : ওমানে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার জানানোর পাশাপাশি তাঁর প্রয়াত বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সংবর্ধনার জবাবে মন্ত্রী ড. মোমেন সিলেট প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের বিভিন্ন দাবির জবাবে তিনি তাঁর চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা