সংগৃহীত
প্রবাস

কাতার প্রবাসীদের সাথে সাউথইস্ট ল্যান্ডস ডেভেলপ কোম্পানীর কর্মকর্তাদের মতবিনিময়

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি: গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার হৈ চৈ রেস্টুরেন্টের হল রুমে কাতার প্রবাসীদের সাথে বাংলাদেশের সাউথ-ইস্ট ল্যান্ডস ডেভেলপমেন্ট কোম্পানীর কর্মকর্তাদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালক কাতার প্রবাসী মামুন বাশার। আইনুল কবির বাবুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।

স্বাগত বক্তব্যে কোম্পানীর পক্ষ থেকে প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কোম্পানীর লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মন্ডলীর সদস্য জসীমউদ্দিন দুলাল, দৈনিক আমার বাঙলা পত্রিকার পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহ আলম, ইসমাইল মিয়া, মোহাম্মদ আবুল কাশেম, অধ্যাপক এ.কে,এম. আমিনুল হক, প্রকৌশলী আবু রায়হান সহ আরও অনেকে।

কোম্পানীর পক্ষ থেকে প্রবাসী নেতৃবৃন্দকে ঢাকা অফিস ও কোম্পানীর বিভিন্ন সাইট পরিদর্শন করে যাচাই-বাছাই করে আস্থার জায়গা তৈরি হলে বিনিয়োগের আহবান জানান।

প্রবাসী নেতৃবৃন্দ জানান, প্রবাসীরা আস্থার সংকটে ভুগছে। আস্থার জায়গা তৈরি হলে অনেক প্রবাসীই আছেন যারা তাদের স্বপ্নের বাড়ি বিনির্মাণে এগিয়ে আসবেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা