সংগৃহীত ছবি
প্রবাস

যুক্তরাজ্যে সড়কে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ জাকারিয়া দুলাল (৫১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন : হাঙ্গেরি সীমান্তে ৪৩ বাংলাদেশি আটক

বুধবার (২৯ নভেম্বর) প্রাইভেটকার চালানো অবস্থায় মালবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে পরদিন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের (সাদিরপাড়া) তফজ্জুল আলীর ছেলে।

আরও পড়ুন : নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম’র ৩য় শাখা দোহায়

জাকারিয়া দুলালের বড় বোন শাহানা বেগম বলেন, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে বিমানবন্দর থেকে ফেরার পথে মালবাহী লরির সঙ্গে জাকারিয়া দুলালের গাড়ির সংঘর্ষ হয়। প্রায় ৪৫ মিনিট পর লরি কেটে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরেরদিন সেখানেই আমার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জাকারিয়া দুলাল ২০০০ সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন বলে পরিবারসূত্রে জানা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা