সংগৃহীত ছবি
প্রবাস

বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : টিআইবি বিএনপির শাখা

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অপস মাহির নামে চালানো অভিযানে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, বৃহস্পতিবার বিকেলে অভিযানে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : স্বতন্ত্রদের ওপর আ’লীগের নিয়ন্ত্রণ নেই

শুক্রবার (১৫ ডিসেম্বর) তাহির জানান, বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াাই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে ১৩ জন চীনা নাগরিক, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয়ার নাগরিক, সাতজন মিয়ানমারের নাগরিক, তিনজন ভারতীয় এবং একজন নেপালি। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

আটকরা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) এর অধীনে প্রবিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান বাহারউদ্দিন তাহির।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা