কুয়েতে তাপদাহে কাজে নিষেধাজ্ঞা
প্রবাস

কুয়েতে তাপদাহে কাজে নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দিনের বেলায় ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রা। গরমের কারণে ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না। তীব্র তাপদাহের ফলে অস্থির হয়ে উঠছে মানুষ। আর রোদের কারণে রাস্তায় বের হলে গায়ে লাগছে আগুনের তাপ।

আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

তাই দুপুরবেলা উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। জুন থেকে আগস্ট- এই ৩ মাস প্রবাসী কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে শ্রমিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার বিধান রয়েছে।

প্রচণ্ড গরমের এই সময়ে কুয়েতি নাগরিকদের প্রশংসামূলক ও মানবিক একটি কাজ দেখা যায়। বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটের পাশে জনবহুল অঞ্চলে কুয়েতিদের বাসার সামনে পথচারীদের জন্য বিভিন্ন আকারের ছোট বড় ঠান্ডা পানির কুলার ব্যবস্থা করে রাখা হয়। রাস্তার পাশে মোড়ে মোড়ে আইসক্রিমসহ ঠাণ্ডা পানীয় বিক্রি করতে দেখা যায়।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটিতে সিংহভাগ প্রবাসী শ্রমিক ভিসায় রয়েছেন। নিজেদের জীবনে অর্থনৈতিক স্থিরতা ফেরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রবাসী। এদের মধ্যে খোলা আকাশের নিচে কাজ করার সংখ্যা কম নয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা