প্রবাস

দ.আফ্রিকায় প্রকাশ্যে ২ প্রবাসীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে ২ নোয়াখালী প্রবাসীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

নিহত আরিফ হোসেন (২২) নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মহিন উদ্দিনের ছেলে ও মো.শুভ (২৪) উপজেলার পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে।

রোববার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন। এর আগে গতকাল শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন জানান, নিহত দুই যুবক আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশীর দোকানে কাজ করতেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা শুভকে গুলি করে। আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।

আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন আরো জানান, সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তাদের গুলি করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা