ছবি: সংগৃহীত
প্রবাস

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মুহাম্মদ রিয়াদ উদ্দীন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আবুধাবির রয়েল জনতা নামে এক রেষ্টুরেন্টে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ১৬০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

শনিবার (১৬ এপ্রিল) ইফতারের পর আবুধাবী ইমিগ্রেশন ব্রিজের পাশে নিজ কর্মস্থল রয়েল জনতা রেষ্টুরেন্টে কর্মরত অবস্থায় তিনি মারা যান।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএইর সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন মিঠু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রিয়াদ চট্টগ্রামের সন্দ্বীপ থানার হরিশপুর এলাকার (স্থায়ী ঠিকানা) মুহাম্মদ ইসমাইলের পুত্র।

রিয়াদের মৃত্যুতে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএই’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানানো হয়।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএইর সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন মিঠু আরও বলেন, আগে থেকেই রিয়াদের হার্টে সমস্যা ছিল। সে কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। মাত্র কিছুদিন আগে তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে আবুধাবিতে ফেরেন।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৫১

আইনি প্রক্রিয়া শেষে রিয়াদের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন, আবুধাবির বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা