প্রবাস

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ কাতার চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল

আমিনুল হক কাজল, কাতার: মহামারী করোনাভাইরাসের কারণে পরস্পর বিচ্ছিন্ন, বিপর্যস্ত ও হতোদ্যম কাতার প্রবাসীদের মাঝে নানা বিধি নিষেধ ওঠে যাওয়ায় রমজানের শুরুতেই একসাথে তারাবিহ ও ইফতার করতে পেরে প্রবাসীদের মধ্যে প্রাণোচ্ছ্বাস দেখা যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

এরই অংশ হিসেবে সপ্তম রমজানে গোল্ডেন ওশেন হোটেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) কাতার চ্যাপ্টার আয়োজিত ইফতার মাহফিল প্রবাসীদের একটি প্রাণোচ্ছ্ল মিলন মেলায় পরিণত হয়।

সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ হাফিজ উদ্দিন ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় এবং ভাইস চেয়ারম্যান প্রকৌশলী বি.এম কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ বদরুদ্দোজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা ফরিদ আহমদ।

প্রকৌশলী ড.কাজী মঞ্জুর খোদা ও প্রকৌশলী ওবায়দুর রহমানকে ক্র্যাস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। দোয়ার ও ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অন্যান্য প্রকৌশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, আনসার আলি মণ্ডল, শামসুর রাহমান, আনোয়ার হোসেন মল্লিক, আব্দুল আলিম, মনছুরুল কবীর মুন্সি, ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল প্রমুখ।

আরও পড়ুন: লাঠি-বাঁশি হাতে সারারাত জেগে থাকে ওরা!

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান কাউন্সিলর মাহবুবুর রহমান, আই.ই.বি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম, জালাল আহমদ, বাংলাদেশ কমিউনিটির সভাপতিমণ্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি আমিনুল হক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহেদুল ইসলাম, এ্যারাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নুরুল কবির চৌধুরী, ব্যবসায়ী শামসুল আলম, প্রকৌশলী আহমদ তকী, প্রকৌশলী রাফি আল আফতাবসহ শতাধিক প্রকৌশলী, তাদের পরিবারবর্গ ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা