ফাইল ছবি
প্রবাস

ফের কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়ার

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে আবারও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মী নেওয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ায়।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১২ লাখ

বুধবার (৬ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ান এয়ারের ৯ নম্বর চার্টার্ড ফ্লাইট রাত পৌনে ১১টার দিকে ১৩৭ বাংলাদেশি রেগুলার ও কমিটেড কর্মী নিয়ে দেশ ত্যাগ করে।

বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইপিএস প্রোগ্রামের মাধ্যমে মাঝারি ও নিম্ন-দক্ষ বিদেশি কর্মী নেয় দক্ষিণ কোরিয়া সরকার। ১৬টি দেশের আহ্বান ও অনুরোধে সাড়া দিয়ে আবারও সীমিত পরিসরে কর্মী নেওয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হলে ২০২০ সালের মার্চে বিদেশি কর্মী নেওয়া স্থগিত করেছিল দক্ষিণ কোরিয়ার সরকার। এরপর প্রায় ২১ মাস পর গত ডিসেম্বর থেকে আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হয়।

মহামারির পর প্রায় ৩৫৩ জন বাংলাদেশি ইপিএসকর্মী দক্ষিণ কোরিয়ায় গেছেন। মার্চে দক্ষিণ কোরিয়ায় যান প্রায় ১৫০ জন কর্মী। নতুন বছরে যে ৯২ জন কর্মী দক্ষিণ কোরিয়া গেছেন, তাদের মধ্যে ৪৪ জন নতুন নিয়োগ পাওয়া ও বাকিরা পুরোনো কর্মী।

ফ্লাইটের নতুন ইপিএসকর্মী মো. পারভেজ হাওলাদার বলেন, সব বিপদ-আপদ মুক্ত হয়ে সহি-সালামতে আমরা দক্ষিণ কোরিয়ার কর্মস্থলে পৌঁছাতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: চলতি অর্থবছরে জিডিপি হতে পারে ৬.৯ শতাংশ

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং গুণ বলেন, বাংলাদেশি কর্মীরা কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নয় কোরিয়ান শিল্পেও শ্রমশক্তি সরবরাহে অবদান রেখেছে বাংলাদেশি কর্মীরা।

তিনি বাংলাদেশ থেকে আরও বেশি ইপিএসকর্মী নেবে বলেও আশার কথা জানান। ইপিএস পদ্ধতিতে এ পর্যন্ত মোট ২০ হাজারেরও বেশি বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা দক্ষিণ কোরিয়াতে পাড়ি জমিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা