প্রবাস

ওমানে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈমুল ইসলাম তুহিনের দুই ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্যক্তিগত প্রাইভেটকার দুর্ঘটনায় কিশোর দুই ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলো তুহীনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু বিষয়টি জানান।

তিনি বলেন, ওমানে গত রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার দুই কিশোর ছেলে মারা গেছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল ১০টার দিকে নিহতের বাবাকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা