প্রবাস

খায়রুজ্জামানকে হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর: সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। মালয়েশিয়ার একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালত গত শুক্রবার এই নিষেধাজ্ঞা দেন। খায়রুজ্জামানের পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। খায়রুজ্জামানের পক্ষে করা রিটের ওপর কবে শুনানি হবে, তা কাল সোমবার নির্ধারণ করতে পারেন কুয়ালালামপুরের আদালত।

খায়রুজ্জামানের আইনজীবী এ এস ঢালিওয়াল ফ্রি মালয়েশিয়া টুডের কাছে দাবি করেন, তার মক্কেল (খায়রুজ্জামান) একজন রাজনৈতিক শরণার্থী। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচিআর) কার্ডধারী। তিনি কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি। তাকে আটক করা বেআইনি। তার বৈধ ভ্রমণ নথিপত্র আছে। তিনি মালয়েশিয়ায় কোনো কাজ করছিলেন না। তিনি বাড়িতে অবস্থান করছিলেন। তাকে বহিষ্কার করার অধিকার মালয়েশিয়ার নেই।

জানা গেছে, খায়রুজ্জামানকে গত বুধবার দেশটির সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে গ্রেফতার করে অভিবাসন পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। খায়রুজ্জামান সাবেক সেনা কর্মকর্তা থেকে পরে সামরিক সরকারের আমলে প্রেষণে নিয়োগ পেয়ে কূটনীতিক হন। তাকে গ্রেফতারের কারণ নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।

আরও পড়ুন: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন পুত্রজায়ায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে অপরাধের সঙ্গে যুক্ততার অভিযোগ রয়েছে খায়রুজ্জামানের বিরুদ্ধে। দেশটির অনুরোধে তাকে গ্রেফতার করা হয়েছে। বিধি মেনেই তাকে গ্রেফতার করা হয়েছে।

কয়েক ঘণ্টা পর ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কুয়ালামপুরে বাংলাদেশ মিশনকে জানিয়েছে, দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

আরও পড়ুন: এইচএসসি’তে পাশের হার ৯৫.২৬

শাহরিয়ার আলম আরও বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে কোনো ব্যক্তিকে নিজের দেশে ফেরত পাঠানোর জন্য ডিটেনশন সেন্টারে রাখা হয়। তাকেও সেখানে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্যারিসভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের (এফআইডিএইচ) তথ্য অনুযায়ী, খায়রুজ্জামান জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচিআর) নিবন্ধিত শরণার্থী।

আরও পড়ুন: জায়েদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেলে জাতীয় চার নেতা হত্যা মামলার অন্যতম আসামি খায়রুজ্জামানকে চাকরিচ্যুতির পর গ্রেফতার করা হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে খায়রুজ্জামান জামিনে মুক্তি পান। এরপর চাকরি ফিরে পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক পদে যোগ দেন তিনি।

পরে ২০০৪ সালে জেলহত্যা মামলা থেকে খালাস পান খায়রুজ্জামান। ২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পান। পরে ২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে মালয়েশিয়ায় তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার খায়রুজ্জামানকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। সেই আদেশ অগ্রাহ্য করে তিনি মালয়েশিয়ায় থেকে যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা