ছবি-সংগৃহিত
প্রবাস

ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত হয়েছে।

আরব নিউজ ও এএফপি জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে একটি আন্তঃসীমান্ত হামলা নস্যাৎ করে দিয়েছে সৌদি বিমান বাহিনী।

সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান-সমর্থিত হুতিরা প্রাণঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছে।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু। ড্রোনটি ধ্বংস করে দেওয়া হলে সেটির খণ্ডাংশ টুকরো টুকরো হয়ে বিমানবন্দরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তাদের কারও নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা