এম খায়রুজ্জামান
প্রবাস

খায়রুজ্জামানকে দেশে ফেরানো সম্ভব নয়

সান নিউজ ডেস্ক: ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও আন্তর্জাতিক আইন অনুসারে তা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার (ইউএনএইচসিআর)। শনিবার (১২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

ইউএনএইচসিআর বলেছেন, খায়রুজ্জামান মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে অবস্থান করায় তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ এটি হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

আরও পড়ুন: লিবিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ

জাতিসংঘের এ কর্মকর্তা আরও বলেন, মালয়েশিয়ার সরকার খায়রুজ্জামানকে স্বদেশে ফেরত পাঠাতে পারে না। কারণ এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। শরণার্থী পুনর্বাসন আইন অনুযায়ী, সরকার কোনো শরণার্থীকে এমন কোনো স্থানে পাঠাতে পারে না, যেখান তার জীবন হুমকির মুখে পড়বে। ১৯৫১ সালের চুক্তিতে সই করা না করা সব দেশের জন্যই শরণার্থী বিষয়ক আইনটি বাধ্যতামূলক।

এর আগে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাংয়ে নিজ বাসা থেকে খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন।

খায়রুজ্জামান অবসরপ্রাপ্ত সেনা মেজর, ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু খায়রুজ্জামান কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে সেখানেই থেকে যান।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ার বার কাউন্সিলের অভিবাসী এবং শরণার্থী কমিটির সহ-সভাপতি বলেন, কোনো ব্যক্তি তার জাতি, ধর্ম বা রাজনৈতিক অবস্থানের কারণে জীবন বা স্বাধীনতার জন্য হুমকির সম্মুখীন হলে সরকারের তাকে ফেরত পাঠানো উচিত নয়।

এর আগে, খায়রুজ্জামানের স্ত্রী রিতা রহমান বলেছিলেন, যুক্তরাষ্ট্র তার স্বামীর গ্রিন কার্ডের আবেদন মঞ্জুর করেছে। কিন্তু মালয়েশীয় পুলিশের নিরাপত্তা যাচাইয়ের জন্য তা আটকে রয়েছে। অনেকবার আবেদন করেও এটি শেষ করা যায়নি।

আটকের পর খায়রুজ্জামানের আইনজীবী এ এস ডালিওয়াল অবিলম্বে তার মুক্তি দাবি করে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন। আইনজীবী বলেছেন, কোনো বৈধ কারণ ছাড়াই খায়রুজ্জামানকে আটক করা হয়েছে।

নোটিশে আইনজীবী এ এস ডালিওয়াল উল্লেখ করেন, মোহাম্মদ খায়রুজ্জামান (UNHCR নং 354-10C02267) নামে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কোনো বৈধ কারণ ছাড়াই আটক করেছে।

আরও পড়ুন: জাপানে বাংলাদেশিদের ৭ দিন কোয়া‌রেন্টাইন

নোটিশে আরও বলা হয়েছে, ইউএনএইচসিআর কার্ডধারী হিসেবে খায়রুজ্জামানের মালয়েশিয়ায় থাকার অধিকার রয়েছে। এ সময় তিনি জানান, খায়রুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দেয়া হলে রিট করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, হেবিয়াস কর্পাস একজন বন্দি বা বন্দিকে আদালতের সামনে আনার জন্য ব্যবহৃত হয় যে ব্যক্তির কারাদণ্ড বা আটক আইনানুগ কিনা নিশ্চিত হতে। ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামান খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসার জন্য বলা হয়। দেশে ফিরে আসা ঝুঁকি মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা