প্রবাস

যুক্তরাষ্ট্রে সুগম হলো প্রবাসীদের নাগরিকত্ব লাভের পথ

আন্তর্জাতিক ডেস্ক : ৪০ সহস্রাধিক বাংলাদেশিসহ সাড়ে ৮ লক্ষাধিক তরুণ-তরুণীর আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের পথ সুগমই থাকল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি অ-আমেরিকান পদক্ষেপকে নিউইয়র্কের ফেডারেল কোর্ট বাতিল করায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নির্দেশ পুনর্বহাল হলো। সেইসঙ্গে শিশুকালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে আসার পর যারা এখন পর্যন্ত বৈধ হতে পারেননি, তেমন অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের ওয়ার্ক পারমিটের নবায়ন/দরখাস্ত করার সুযোগ অবারিত হলো।

ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের জজ নিকলাস জি গ্যারোফিস ৪ ডিসেম্বর (শুক্রবার) ‘ডেকা’ (ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল) প্রোগ্রাম বাতিলের জন্য ট্রাম্পের নির্বাহী আদেশকে বাতিল করেছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে জারি করা হয় সেই আদেশ। আদালতের সর্বশেষ এই নির্দেশের ফলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ৭ ডিসেম্বরের (সোমবার) মধ্যে সর্বসাধারণের জন্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে আগের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা নতুন দরখাস্ত গ্রহণের জন্য।

৮ বছর আগে অর্থাৎ ২০১২ সালে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেসময়ে প্রেসিডেন্ট ওবামা বিশেষ এক নির্দেশে এসব তরুণ-তরুণীকে ওয়ার্ক পারমিটের জন্য গ্রিনকার্ড দেওয়ার নির্দেশ দেন। এই নির্দেশ অনুযায়ী সাড়ে ৬ লাখ তরুণ-তরুণী ওয়ার্ক পারমিটের আবেদন করেছিলেন। অর্থাৎ শৈশব-কৈশোর-যৌবনের পুরোটাই আমেরিকার আলো-বাতাসে বেড়ে উঠা এবং অনেকেই কলেজ গ্র্যাজুয়েশনও করেছেন, তারা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের শঙ্কা থেকে স্বস্তি পেয়েছিলেন। পুরো কমিউনিটি আশ্বস্ত হয় এজন্য যে, এই তরুণ-তরুণীরা সিটিজেন হবার পর তাদের সেই মা-বাবার জন্যেও গ্রিনকার্ডের আবেদন করতে পারবেন।

নিউইয়র্ক ফেডারেল কোর্টের রায়কে স্বাগতম জানিয়েছেন ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত সংস্থাগুলোর কর্মকর্তারা। এসব সংস্থার পক্ষে ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে আইনগত লড়াইকারী অ্যাটর্নি কারেন টামলিন বলেন, এটি চূড়ান্ত নয়। অভিবাসী সমাজকে সোচ্চার থাকতে হবে জানুয়ারির ২০ তারিখে দায়িত্ব গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন যাতে সোয়া কোটি অবৈধ অভিবাসীকে গ্রিনকার্ড প্রদানের ঘোষণা দেন।

উল্লেখ্য, ১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার ফেডারেল জজ জেফরি হোয়াইট অপর এক রায়ে ট্রাম্পের জারি করা এইচ-১বি ভিসা সংকুচিত করার নির্বাহী আদেশ বাতিল করেন। ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর আদালতগুলোও আমেরিকার মূল্যবোধ উজ্জীবিত করার পথে সক্রিয় হয়েছেন বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা