কুয়েতে জরিমানা দিয়ে বৈধ হতে পারবে অবৈধ অভিবাসীরা
প্রবাস

কুয়েতে জরিমানা দিয়ে বৈধ হতে পারবে অবৈধ অভিবাসীরা

সান নিউজ ডেস্ক : নির্দিষ্ট পরিমান জরিমানা দিয়ে বৈধ হতে পারবে কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। দ্বিতীয়বারের মতো আকামা নবায়নের সুযোগ দিয়েছে কুয়েত সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে চলতি বছরের ১ জানুয়ারি বা এর আগে যেসব অভিবাসী অবৈধ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় দফা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। যেসব অবৈধ প্রবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী, তারা সংশ্লিষ্ট সংস্থা (কোম্পানি/কপিল) বা শোন অফিসে যোগাযোগ করে তার ওপর অর্পিত জরিমানা পরিশোধ করে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শর্ত ও নিয়ম মেনে আকামা নবায়ন করতে পারবেন।

এছাড়া যেসব প্রবাসী কুয়েত ত্যাগে আগ্রহী, তারা অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করবেন। যখনই কুয়েত ত্যাগের ঘোষণা দেয়া হবে, তখন চলে যেতে পারবেন তারা। পরবর্তীতে নতুন ভিসায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

যেসব অবৈধ প্রবাসী নির্ধারিত সময়ে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে কুয়েত ত্যাগে বাধ্য করা হবে এবং তারা পরবর্তীতে কুয়েতে প্রবেশ করতে পারবেন না।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা