ছবি-সংগৃহীত
প্রবাস

১ সপ্তাহে ১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

সান নিউজ ডেস্ক: এক সপ্তাহে প্রায় সাড়ে ১৬ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২২

জানা গেছে, বাসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সৌদিজুড়ে অভিযান চালিয়ে এ সময়ে ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৫ মার্চের মধ্যে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট সৌদি আরবের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ওই সব প্রবাসীদের গ্রেফতার করে।

বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে আবাসিক নিয়ম ভঙ্গ করেছে নয় হাজার ২৫ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম ভেঙেছে পাঁচ হাজার ১০৫ জন এবং শ্রম আইনের লঙ্ঘন করেছে দুই হাজর ৩৪১ জন।

তাছাড়া সৌদি আরবে প্রবেশের সময় সীমান্ত এলাকায় আরও এক হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান ও দুই শতাংশ অন্যান্য। ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে যাওয়ার সময়।

আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টকে সালমানের আমন্ত্রণ

অবৈধ প্রবাসীদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের মধ্যে থেকেও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও বলা হয়েছে, বর্তমানে ১৭ হাজারে বেশি মানুষকে আইনের মুখোমুখি করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ২৫০ এবং নারী তিন হাজার ২০ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা