ছবি : সংগৃহিত
প্রবাস

এয়ার বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের যাত্রা শুরু

মো. ফখরুদ্দীন মুন্না, দুবাই : বাংলাদেশী প্রবাসীদের বিশ্বব্যাপী সেবা প্রদান, মানবসেবায় উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো এয়ার বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরিজম।

আরও পড়ুন : বিস্ফোরণে আরও এক মৃত্যু, নিহত ২৩

বৃহস্পতিবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নাখিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কেক কেটে এয়ার বাংলা ট্রাভেলসের উদ্বোধন করা হয়।

এয়ার বাংলা ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আমিরাত শাখার অ্যাকাউন্টস ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, বিশেষ অতিথি ছিলেন ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার নাইমুল ইসলাম, সালাম এয়ারের সেলস এক্সিকিউটিভ অফিসার সিজামা আব্দুল কাদের, এয়ার বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের ম্যানেজিং পার্টনার এস এম মোস্তাফিজুর রহমান, রিজার্ভেশন হেড শাহীন আলম জয়, শাহী রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী, আব্দুর রশিদ, আব্দুর রহিম, আলাউদ্দীন খালজী, গণমাধ্যমকর্মী, এয়ার বাংলা ট্রাভেলসের কর্মচারি ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : চালু হচ্ছে আরও ২ স্টেশন

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সব সময় মানুষের সেবা দিয়ে আসছে। আমি আশা করবো বাংলাদেশ বিমানে যাতায়াতের জন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করবে এয়ার বাংলা ট্রাভেলস। আমি এয়ার বাংলা ট্রাভেলস পরিবারকে সাধুবাদ জানাই, তারা ব্যবসাকে মানবসেবায় রুপান্তরিত করবার জন্য। এমন মহতি উদ্যোগের পাশে থাকবে বাংলাদেশ বিমান।

বিশেষ অতিথি বলেন, বাংলাদেশ বিমানের পাশাপাশি ইউএস বাংলা এয়ারওয়েজ এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিমানের মান বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের উন্নত সেবা দিয়ে আসছে। চারশ'র বেশি যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিমান চলাচলের পরিকল্পনা হাতে নিয়েছে ইউএস বাংলা। এতে করে যাত্রীদের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

আরও পড়ুন : ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

উপস্থিত বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের এয়ার টিকিটসহ ট্রাভেলিং এর যাবতীয় সেবা সহজে প্রদান করবে এয়ার বাংলা ট্রাভেলস। মধ্যপ্রাচ্যের শ্রমজীবী মানুষরা সহজে ন্যায্য মূল্যের টিকিট ক্রয় করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন।

যাত্রীদের সুবিধার্থে এয়ারওয়েজ কোম্পানিগুলোর সাথে সমন্বয় করে সঠিক সেবা নিশ্চিত করে যাত্রীদের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি দেন বক্তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা