ছবি : সংগৃহিত
প্রবাস

বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় এমপুমালাঙ্গায় মানবপাচারকারীদের বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

আরও পড়ুন : উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটিতে সন্দেহভাজন এক মানবপাচারকারীর হাত থেকে তাদেরকে উদ্ধার করে এমপুমালাঙ্গা প্রদেশের পুলিশ।

পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি নিজেও বাংলাদেশি।

আরও পড়ুন : আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম নিউজ২৪ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন সূত্রে, এমপুমালাঙ্গা প্রদেশের পুলিশ প্রাদেশিক রাজধানী এমবোম্বেলার (সাবেক নেলসপ্রুট) কামাগুগু থেকে সন্দেহভাজন এক মানব পাচারকারীর হাত থেকে ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।

আরও পড়ুন : শান্তিরক্ষা মিশনে বাংলাদেশির মৃত্যু

এমপুমালাঙ্গা দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এই অঞ্চলটির সঙ্গে সোয়াজিল্যান্ড ও মোজাম্বিকের সীমানা রয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, অভিযুক্ত অপহরণকারীর বয়স ৫২ বছর। তিনি এসব বাংলাদেশি নাগরিককে তিন বেডরুমের একটি বাড়িতে আটকে রেখেছিলেন এবং ভুক্তভোগীদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিলেন।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

অভিযুক্ত ব্যক্তিও একজন বাংলাদেশি নাগরিক জানিয়ে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা বলেন, এহলানজেনি জেলা গোয়েন্দা টাস্ক টিম সোমবার ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে।

ওয়ানাবে মানব পাচার সিন্ডিকেটের’ পেছনে মূল পরিকল্পনাকারী কারা ছিল তা এখনও স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, তাদের গন্তব্য এবং পেছনের কুশীলবদের বিরুদ্ধে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, কেউ কেউ মিডেলবার্গ এবং জোহানেসবার্গে যাচ্ছিল।

আরও পড়ুন : ১৯ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সোমবার গ্রেফতার হওয়ার পর ৫২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে নেলসপ্রুট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। অপরদিকে উদ্ধারকৃত বাংলাদেশিদের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রসঙ্গত, গাউতেং ​​পুলিশ লেনাসিয়ার কাছে জাকারিয়া পার্কের একটি বাড়ি থেকে ৫০ ইথিওপিয়ান নাগরিককে উদ্ধার করে। অপহরণ সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর সাদা পোশাকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা