মো. মামুনুর রশিদ
প্রবাস

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রের মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী এক সার্জেন্ট মৃত্যুবরণ করেছেন। সার্জেন্টের নাম মো. মামুনুর রশিদ। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী।

আরও পড়ুন: ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রের মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মরদেহ দ্রুততম দেশে আনার কার্যক্রম চলমান।

সার্জেন্ট মো. মামুনুর রশিদ ২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো যান। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাৎবরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন।

আরও পড়ুন: ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ!

আইএসপিআর আরও জানায়, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা