ছবি : সংগৃহিত
প্রবাস

আমিরাতে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

সান নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় সমিতির আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : ৩৮ ঘণ্টা পর রিঙ্কুকে জীবিত উদ্ধার

রোববার (৫ ফেব্রুয়ারি) আমিরাতের পাহাড়খ্যাত অঞ্চল ফুজিরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সমিতি আমিরাতের আহ্বায়ক মো. সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান সোহেল ও ইমদাদুল হক মিলন, সদস্য সচিব মো. মামুনুর রশীদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শওকত আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী এফ এম ফয়সাল শহিদ, আশরাফুল ইসলাম, গোলাম সারোয়ার, মো. ফখরুদ্দীন মুন্না, মোবাশ্বের হোসেন সম্রাট, মো. রেদোয়ান, মো. রাশেদ, সুজন দেওয়ান ও রাসেল সহ পেশাজীবি ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : সেবায় প্রবাসীরা যেন গর্ববোধ করেন

বরিশাল বিভাগীয় সমিতির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম বলেন, এই আনন্দ ভ্রমণের মধ্যে দিয়ে সমিতির অগ্রযাত্রা শুরু হল। আমিরাতে বরিশাল সমিতির মাধ্যমে প্রবাসীদের বন্ধন সৃষ্টির পাশাপাশি একটি ঐক্যবদ্ধ সমবায় প্লাটফর্ম তৈরি করে প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও আহ্বায়ক কমিটি পদস্ত কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরে বলেন এ ধরনের উৎসব অব্যাহত থাকবে এবং একে অপরের পাশে থেকে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

আরও পড়ুন : প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু

দিনব্যাপী আয়োজনে মধ্যাহ্নভোজ, বারবিকিউ'র উৎসব প্রবাসীদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়। পরে আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা