প্রবাস

কুয়েতে বাংলাদেশি শ্রমিককে মারধর

সান নিউজ ডেস্ক : বাংলাদেশি এক শ্রমিক জামাল, কুয়েতের নাগরিকের মারধরে আইসিইউতে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনদিন ধরে দেশটির আদান হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি। এদিকে মারধরের ঘটনায় কুয়েতের এক নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু

আহত জামালের দেশের বাড়ি কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পুবার বাক্তার চর এলাকায়। বাংলাদেশে তার দুই কন্যা রয়েছে।

ঘটনাটি ঘটে কুয়েতের আবু ফতিরা এলাকায়। ঠিকমতো গাড়ি পরিষ্কার করা হয়নি এই অভিযোগে জামালকে মারধর করা হয়।

স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমস এই সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশি জামালের মালিক মামলা করলে অভিযুক্ত কুয়েতিকে গ্রেফতার করা হয়।

আহত প্রবাসীর ভাগিনা মকবুল বলেন, কুয়েতে ১৮ বছর ধরে বাসার ভিসায় কাজ করে আসছেন জামাল। সম্প্রতি এক বাংলাদেশি ছুটিতে যাওয়ার সময়ে মামাকে এই কুয়েতির গাড়ি পরিষ্কার করতে বলে যান। মামা গাড়িটি পরিষ্কার করে আসছিলেন। কিন্তু সেই কুয়েতি নাগরিক বলেন, তার গাড়ি পরিষ্কার হয়নি। পুনরায় পরিষ্কার করে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

আরও পড়ুন: স্পে‌নে ৫ বাংলা‌দে‌শিকে মু‌ক্তি দেওয়ার অনুরোধ

মকবুল আরও বলেন, এক পর্যায়ে সেই কুয়েতি মামাকে ধরে গাড়ির মধ্যে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান মামা। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে মামার শরীরের নিচের অংশ অচেতন হয়ে যায়। কুয়েতে তার মালিক নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা