প্রবাস

মালদ্বীপে ১৬৫ বাংলাদেশি আশ্রয়হীন

সান নিউজ ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের একটি নিলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬৫ বাংলাদেশি প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন: জনগণ আমাদের নির্বাচিত করবে

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালের দিকে মালের সিটি কাউন্সিল আগুনে প্রবাসী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার এই তথ্য জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য এডিশন বলছে, ভোর সাড়ে ৫টার দিকে শহরের দক্ষিণ পাশের নিলাম মার্কেট মালে নিলান ফিহারায় আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সিটি কাউন্সিলের প্রবাসী কর্মচারীদের আবাসন ব্লক সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, ওই আবাসন ব্লকে ১৬৫ বাংলাদেশি এবং ভারতীয় এক প্রবাসী বসবাস করতেন। আগুন লাগার সময় কয়েকজন শ্রমিক ফজরের নামাজের জন্য মসজিদে গিয়েছিলেন। এছাড়া অন্যরা কর্তব্যরত ছিলেন। তবে আবাসন ব্লকে অগ্নিকাণ্ডের সময় সবাই উপস্থিত ছিলেন না।

সূত্রের বরাত দিয়ে মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মিহারু বলেছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই আবাসন ব্লকের অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে কেউ কেউ সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। সৌভাগ্যবশত এই প্রবাসী কর্মীদের কেউ আহত হননি।

মালের সিটি মেয়র মোহাম্মদ মুইজ্জু বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

তিনি বলেন, আমরা প্রবাসী কর্মীদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে তাদের সমন্বয় করতে পারছি না। কারণ সেখানে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী রয়েছেন। আমরা কিছুটা উদ্বিগ্ন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবাসীদের রাখার জন্য একটি জায়গা নির্ধারণের ব্যবস্থা করছে।

মালের এই মেয়র বলেন, এই মুহূর্তে তাদের প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করাই আমাদের লক্ষ্য। রেড ক্রিসেন্ট ও পৌর কর্তৃপক্ষের বিভিন্ন সংস্থা তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা