আন্তর্জাতিক
মালদ্বীপে অগ্নিকাণ্ড

বাংলাদেশিসহ নিহত ১১

সান নিউজ ডেস্ক: মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগে প্রাণহানির এ ঘটনা ঘটে। দুই বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী। এদের মধ্যে ৯ জনই ভারতীয়। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন: লড়াই চলছে এবং চলবে

ফায়ার সার্ভিস জানিয়েছে, মালে শহরের যে ভবনে আগুন লেগেছে সেটি মূলত মালদ্বীপে অবস্থানরত বিদেশি শ্রমিকদের বাসস্থান। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। ভবনটির ওপরের একটি ফ্লোর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে।

এদিকে প্রতিবেশীরা বলছেন, বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন। তারা বেশ কয়েকবার ভবন থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেছেন।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি এবং এখনও এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বলা হচ্ছে হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি।

আরও পড়ুন:বনজ কুমারের মামলা বাবুল আক্তারের ৭ দিনের রিমান্ড আবেদন

এদিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থল ও মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা